=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুল ইসলামের সদস্যপদ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

| নিউজ রুম এডিটর ৫:৩৬ অপরাহ্ণ | ২৮/০৭/২০২৬ রাজনীতি

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়ার পরই নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। পরে দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে পৃথকভাবে লিখিত চিঠি দেওয়া হয়।

গাজী নজরুল এমপি পদ হারালে সাতক্ষীরায় কপাল খুলবে কার? সিইসি বলেন, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী, কোনো সংসদ সদস্যের পদ নিয়ে বিরোধ দেখা দিলে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে না। প্রথমে বিষয়টি জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠাতে হয়। এরপর কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর শুনানি নিয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেয়।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে তার বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় আসেনি। সিইসি বলেন, স্পিকারের কার্যালয় থেকে লিখিতভাবে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হলে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।