• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ও আহতদের বিচার না হওয়ায় ড. ইউনূস সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ জিসানের বাবার

| নিউজ রুম এডিটর ১১:০৫ পূর্বাহ্ণ | ০৪/০৮/২০২৬ অপরাধ-দুর্নীতি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও শহীদ ও আহতদের বিচার নিশ্চিত না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের এক ভুক্তভোগী। রাজধানীর একটি আলোচনা সভায় শহীদ জিসানের বাবা এই ক্ষোভ প্রকাশ করেন।

জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ওই সভায় শহীদ জিসানের বাবা বলেন, আপনারা সরকারের সমালোচনা করছেন, কিন্তু আপনাদের এবং ড. ইউনূসের হাতেও তো ক্ষমতা ছিল। মাতুয়াইলেই ১৭টি কবর রয়েছে, অথচ আপনারা একবারের জন্যও সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি।

তিনি আরও প্রশ্ন রেখে বলেন, আমি দুটি তাজা প্রাণ হারিয়েছি। সন্তানের বিচার পাওয়ার জন্য কেন আমাকে প্রতিনিয়ত রাস্তায় রাস্তায় ঘুরতে হবে? ওই সময় কেন শহীদদের বিচার করা হলো না—এমন প্রশ্নও তোলেন তিনি।