=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হালান্ডের ছবি সংবলিত প্যাকেটে ৪৬৯ কেজি কোকেইন জব্দ

| নিউজ রুম এডিটর ৮:২০ অপরাহ্ণ | ১৩/০৮/২০২৬ অপরাধ-দুর্নীতি

নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ডের ছবি ব্যবহার করা মাদকসহ ৪৬৯ কেজি কোকেইন জব্দ করেছে ইকুয়েডর পুলিশ। কলম্বিয়া সীমান্তসংলগ্ন এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের ছবি জব্দ করা মাদকের প্যাকেটে থাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ট্রাকের গোপন কুঠুরি থেকে ৩৭০টি সবুজ প্যাকেট উদ্ধার করা হয়েছে এবং প্রতিটি প্যাকেটে হালান্ডের ছবি রয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হলেও মাদক চালানের সঙ্গে খেলোয়াড়টির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

মাদক চোরাচালানে সেলিব্রিটি বা তারকা খেলোয়াড়দের ছবি ব্যবহার নতুন কিছু নয়। এর আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছবিও মাদকের প্যাকেটে পাওয়া গিয়েছিল। পাচারকারী চক্র অনেক সময় পরিচয় বা গন্তব্য চিহ্নিত করতে এসব ছবি ব্যবহার করে থাকে।

পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা এই কোকেইনের স্থানীয় বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। মার্কিন বাজারে এর মূল্য ১ কোটি ১০ লাখ ডলার এবং ইউরোপীয় বাজারে প্রায় ১ কোটি ৯৬ লাখ ডলার হতে পারে। দক্ষিণ আমেরিকা থেকে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত ইকুয়েডরে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান জোরদার রয়েছে।