
দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে হঠাৎ তৈরি বিতর্ক, পারস্পরিক দোষারোপের রাজনীতি এবং সমসাময়িক সমস্যার সমাধানে সদিচ্ছার অভাব নিয়ে গাণিতিক সমীকরণের ব্যঙ্গাত্মক বিশ্লেষণ করেছেন জনপ্রিয় দন্ত্য চিকিৎসক কনটেন্ট ক্রিয়েটর ডা. ওরাকাতুল জান্নাত।
বুধবার (৭ অক্টোবর) ডা. ওরাকাতুল জান্নাত তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্টটি শেয়ার করেন, যেখানে বীজগণিতের সুপরিচিত সূত্র (a+b)² = a² + 2ab + b² ব্যবহার করে দেশের সামাজিক-রাজনৈতিক বিতর্কের চিত্র তুলে ধরেছেন। যাকে তিনি নাম দিয়েছেন ‘The Apolitical Theorem’।
পোস্টে বীজগণিতীয় চলকগুলোকে দেশের বর্তমান ও অতীতের সমস্যার সাথে তুলনা করা হয়:
a = অতীত সমস্যা b = বর্তমান সমস্যা
বীজগণিতীয় সূত্রের বিভিন্ন অংশকে দেশের প্রচলিত রাজনৈতিক ও সামাজিক যুক্তির সাথে মিলিয়ে ব্যাখা করা হয়েছে:
a² (The ‘এতদিন কোথায় ছিলেন’ Factor): বর্তমানের একটা সমস্যা (b) দেখাবেন, অনেকেই অতীতকে স্কয়ার (a²) করে আপনার মুখে ছুড়ে মারবে।
2ab (The Deflection Product): অতীত আর বর্তমানের এমন ক্রস-মাল্টিপ্লিকেশন, যেখানে আসল আলোচনাটাই হাওয়ায় একদম ভ্যানিশ হয়ে যায়।
b² (Exponential Corruption): অতীতের দোহাই পেয়ে পেয়ে বর্তমানের অনিয়মগুলো জ্যামিতিক হারে (b²) বেড়ে যায়।
ফলাফল (Ultimate Result):
অতীত-বর্তমানের এই অন্তহীন কাঁদা ছোঁড়াছুড়ির চক্করে পড়ে- উন্নতির সম্ভাবনা = (গণতন্ত্র, বাকস্বাধীনতা, আইনের শাসন, ন্যায়পরায়নতা, সুশাসন) / (a+b)² = সবার আগে শূন্য ( 0 )
সুতরাং প্রমাণিত (Q.E.D.): এপলিটিক্যাল লজিকের কারণে দেশের পরিবর্তনের সম্ভাবনা গাণিতিকভাবেই শূন্য।























