• আজ

আল-আকসা মসজিদের খতিব গ্রেফতার

আল-আকসা মসজিদের খতিব গ্রেফতার

জেরুজালেমের আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমাকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেম গভর্নরেট মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মসজিদে জুমার খুতবা পাঠ এবং জুমার নামাজ পড়ানো শেষ করার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

মুসলিমদের প্রতি অন্যায়ের নিন্দা জানিয়ে কোরআনের বাণী শোনালেন বিল ক্লিনটন

উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরের হব্রন শহরের কাছে একটি সামরিক চেকপোস্টে বন্দুক হামলায় ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে দুই সেনার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছে ইসরায়েলি চিকিৎসাসূত্র।