• আজ

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির মেম্বারকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় সোনিয়া আক্তার ও মনির মেম্বারকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান জানান, সোনিয়া আক্তার ও মনির মেম্বার ছাড়াও জেলার বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।