• আজ

সাদিক কায়েম মঞ্চে উঠতেই আগুন

সাদিক কায়েম মঞ্চে উঠতেই আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মঞ্চে ওঠার পরপরই আগুন জ্বলে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সাদিক কায়েম মঞ্চে ওঠার পরপরই আগুন জ্বলতে থাকে তা পা দিয়ে নেভানোর চেষ্টা করছেন সেখানে উপস্থিত কয়েকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

জানা গেছে, সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাসের প্রকাশনা উৎসবের মঞ্চে হঠাৎ আগুন জ্বলে ওঠে। ওসময় সাদিক কায়েম মঞ্চে উপস্থিত ছিলেন।