• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ধর্ষণের পর স্পর্শকাতর অঙ্গে ছ্যাঁকা ও চুল কেটে দেয়ার অভিযোগ, গ্রেফতার ১

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | ১৭/০৯/২০২১ সারাদেশ

সাভারের আশুলিয়ায় গৃহপরিচারিকাকে ধর্ষণের পর স্পর্শকাতর অঙ্গে ছ্যাঁকা দিয়ে নির্যাতন ও পরে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। হয়েছে মামলাও।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে অভিযুক্ত গৃহকর্তা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় দেলোয়ার ও তার স্ত্রী লিপিসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলায় বলা হয়, মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহপরিচারিকাকে ধর্ষণ করে দেলোয়ার। পরে দেলোয়ারের স্ত্রী লিপি বাসায় ফিরলে তাকে বিষয়টি জানান নির্যাতনের শিকার ঐ নারী।

এসময় মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগ এনে উল্টো গৃহপরিচারিকাকে বেধড়ক মারধর করে দেলোয়ারের স্ত্রী। এক পর্যায়ে তার চুল কেটে স্পর্শকাতর স্থানে গরম ছ্যাকা দেয়া হয়। পরে হাসপাতালে ভর্তি হন নির্যাতনের শিকার গৃহপরিচারিকা।

পিএন/জেটএস