• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন বাইডেন

| নিউজ রুম এডিটর ৪:৫৩ অপরাহ্ণ | ২২/০৯/২০২১ আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিয়েছেন জো বাইডেন। ভাষণে বিভিন্ন বিষয়ে কথা বলাসহ তুললেন ইসরায়েল-ফিলিস্তিন সমস্যাও।

এ সময় তিনি বলেন, সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রই হতে পারে ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের পথ। খবর আরব নিউজের।

এ নিয়ে বাইডেন বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরিই এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।

জাতিসংঘের এ ভাষণে ইরান পারমাণবিক চুক্তি নিয়েও কথা বলেন বাইডেন। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে চলমান অশান্তি এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কেও বক্তব্য রাখেন তিনি।

পিএন/জেটএস