• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ই-অরেঞ্জের সোহেল রানার সঙ্গে দেখা করতে ভারতে গিয়ে বাংলাদেশি আটক

| নিউজ রুম এডিটর ৫:১৪ অপরাহ্ণ | ২৬/০৯/২০২১ আন্তর্জাতিক

ভারতে গ্রেফতার বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি। ভারতীয় সংবাদমাধ্যমে টিভি নাইনের খবরে বলা হয়েছে এ কথা।

ওই খবরে বলা হচ্ছে আটক বাংলাদেশির নাম মোহাম্মদ বাহারুল। তিনি সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে শিলিগুড়ি পুলিশের জালে আটক হয়েছেন।

গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের আপন ভাই ও প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক বলে পরিচিত বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে আটক হন সোহেল রানা। তবে তাকে আটকের সময় তার পরিচয় জানতো না বিএসএফ। আটকের পর জানা যায় সোহেল রানার পরিচয়।

টিভি ৯ লিখেছে, পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ বাহারুল গত ৯ সেপ্টেম্বর ভারতে যান। শিলিগুড়িতে কয়েকদিন থেকে তিনি কলকাতা যাচ্ছেন জানিয়ে হোটেল ছেড়ে চলে যান। এর দিন তিনেক পর ফিরে আসেন তিনি। জানান গৌহাটি থেকে ফিরছেন তিনি। তিনি বাংলাদেশের বাসিন্দা এবং তার কাছে বৈধ পাসপোর্টও রয়েছে। পুলিশের ধারণা সোহেল রানাকে কোনো বার্তা পৌঁছে দিতে বা সোহেল রানার কাছ থেকে কোনো গোপন তথ্য জানতেই তিনি শিলিগুড়ি এসেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

সোহেল রানাকে দেশে ফেরাতে বাংলাদেশ থেকে তিনদফায় চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ দিল্লিতে অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ। তবে ভারতের দিক থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।

পিএন/জেটএস