• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্মনিবন্ধনের শর্ত শিথিল

| নিউজ রুম এডিটর ৫:৫৬ অপরাহ্ণ | জানুয়ারি ৭, ২০২২ কোভিড-১৯, জাতীয়, হেডার স্ক্রল

১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের শর্ত শিথিল করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দিতে হবে না।

করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতেই সরকার জন্মনিবন্ধন করার শর্ত শিথিল করেছে বলে বৃহস্পতিবার রাতে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুঁইয়ার সই করা অফিস আদেশে বলা হয়েছে।

এ ব্যাপারে ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুঁইয়া জানান, শিক্ষার্থীরা যেন দ্রুত জন্মনিবন্ধন করতে পারে সেজন্যই সরকার বাবা-মায়ের জন্মনিবন্ধন ছাড়া নতুন জন্মনিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন শিক্ষার্থীরা সহজেই জন্মনিবন্ধন করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওই অফিস আদেশে বলা হয়েছে, সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড-১৯-এর ভ্যাকসিন দেওয়ার জন্য জন্মনিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে বিডিআরআইএস সফটওয়্যারে বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দেওয়ার নিয়ম আছে।

ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯-এর ভ্যাকসিন দেওয়া ও সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য পিতা-মাতার জন্মনিবন্ধন ছাড়া শিক্ষার্থীদের জন্মনিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে টিকা ছাড়া ১২ বছর বয়সী কোনো শিক্ষার্থী স্কুলে যেতে পারবে না বলে সিন্ধান্ত নিয়েছে সরকার। এরপরই করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে জন্মনিবন্ধনের শর্ত শিথিলের সিদ্ধান্ত এলো।