• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’

নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি একইদিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে বলেও জানান তিনি।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে, নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান তিনি।

মো. সানাউল্লাহ বলন, জাতীয় নির্বাচন ইসির মূল ভাবনা। এই নির্বাচনকে ব্যাহত করে এমন কিছু করা ঠিক হবে না।

এ সময়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি জানান, এই আইন কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। আইন বাতিলে সরকারকে চিঠি দেয়া হবে।

তিনি আরও জানান, বিশেষ এলাকার বিশেষ ফর্ম করা হয়েছে রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ঠেকাতে। দীর্ঘসূত্রিতা দূর করে, ফর্মের ব্যবহার সহজ করতে কমিশন ব্যবস্থা নিবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।