• আজ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত |

ভোগাই নদী থেকে সিএনজি ও চালকের মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ১১:০৯ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর থানা ঘাট থেকে হুমায়ুন মিয়া নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের আমবাগান মহল্লার থানা ঘাট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিএনজি চালক হুমায়ুন পার্শ্ববর্তী নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের ছেলে। সে বর্তমানে গড়েরগাঁও বসবাস করত।

এর আগে একই দিন দুপুরে আড়াইআনী বাজার ঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় তার ব্যবহৃত দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়। সিএনজিটি রেজিষ্ট্রেশন নাম্বার ময়মনসিংহ থ-১১-৩৮৯৯।

জানা গেছে, সোমবার সকালে ভোগাই নদীর আড়াইআনী বাজারের চেয়ারম্যান বাড়ি ঘাটে একটি সিএনজি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তবে সিএনজি’র কোন মালিক বা চালককের সন্ধান না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে সিএনজিটি উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, নিহত হুমায়ুন ও তার সিএনজি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে।