• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২ আহত-৪

| নিউজ রুম এডিটর ৪:৫১ অপরাহ্ণ | ১৩/০৭/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:-  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে অটোরিক্সা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক বানু মিয়া ও অজ্ঞাত এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় দুই মাস বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এই দুর্ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছে। আহতদের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি মুহুর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় নারী যাত্রী ও অটোচালকের মৃত্য হয়।

স্থানীয়দের অভিযোগ কুড়িগ্রাম টু সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কের দুপাশে নেই গাছপালা। এই তাপদাহে সড়কটি গরম হয়ে যানবাহনের চাকা ক্ষতি করছে। এছাড়াও বন্দর হতে আসা ট্রাকগুলো প্রায় সময় হেলপার বা অদক্ষ চালক দ্বারা চালানোর কারণে হরহামেশাই ঘটছে দূর্ঘটনা। আর এতে প্রায়ই প্রাণহানীর ঘটনা ঘটছে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএম আবু সায়েম জানান, সড়ক দূর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটো চালককে মৃত্য অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। চারজন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহামুদ জানান, ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।