• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সারাদেশ

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

| Peoples News ৯:১৯ অপরাহ্ণ | ২৪/০৫/২০২৬ কুড়িগ্রাম, সারাদেশ

প্রতিনিধি, কুড়িগ্রাম:  কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি খালি ট্রলিতে ছয়জন লোক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে ট্রলিটি নিচে পড়ে গেলে যাত্রীরা আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, সেতু ভেঙে ট্রলি ও মানুষ নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফলে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এই সেতু দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের এলাকার প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ পথচারি ও এলাকাবাসী দুর্ভোগে পড়েছে।

পি নিউজ/কুড়িগ্রাম সেতু