• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

কুড়িগ্রামে চর সমাবেশে ত্রাণ নয় পরিত্রাণ চাই

| নিউজ রুম এডিটর ৯:৩৪ পূর্বাহ্ণ | ০৩/১১/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বানভাসী চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে চর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপূত্র নদ বেষ্টিত চর ভগবতিপুর গ্রামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ সমাবেশ আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মুকুল মিয়াসহ এনসিপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের জনগোষ্ঠী।

এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ বলেন, ‘আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। আমাকে যদি নির্বাচিত করে সংসদে পাঠান আমি প্রথমেই আপনাদের চরবাসীর দুঃখ কষ্ট নিয়ে কথা বলবো। আপনারা সুখে শান্তিতে বসবাস করতে যা করনীয় আমি তাই করবো। রাজনীতি আমার পেশা না, আমি মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। আমি সেই সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের কষ্ট লাঘবে সবসময় কাজ করবো, ইনশাআল্লাহ।’