• আজ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে বন্ধুদের সাথে ডুব-সাঁতার খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শিশু নাজিম উদ্দিন (৫) এর মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (৯ জুলাই) সকালে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার নিখোঁজ হয় সে। নিহত শিশু নাজিম উদ্দিন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের তৃতীয় ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিশু নাজিম উদ্দিন মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে অন্যন্য শিশুদের সাথে খেলতে যায়। পরে সবার অজান্তেই বাড়ির পাশে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হয় সে। পরে বিষয়টি রাজারহাট ফায়ার সার্ভিস অফিসে জানায় স্থানীয়রা। রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বুধবার সকালে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, নদীর তীরে একটি বাঁধা নৌকার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।