• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নালিতাবাড়ী থেকে আরো ২ সহযোগী আটক

| Peoples News ৭:১১ পূর্বাহ্ণ | ১৬/১২/২০২৫ রাজনীতি

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গরো পাহাড়ি সীমান্ত এলাকা থেকে জড়িতদের পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরা হলো- উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের ফিলিপের মামা শশুর বেঞ্জামিন চিরান (৪৫) ও ঘনিষ্ঠ বন্ধু নিকোলাস রেমার ছেলে চিসল নেংমিনজা (২৮)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাদের আটকের পর রাতে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফট্যানেন্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

এর আগে ময়নসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলি বর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্তের সম্ভাব্য রাস্তাঘাটগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলার বারমারী বটতলা খ্রিস্টান মিশন সংলগ্ন আন্দারুপাড়া শ্বশুরবাড়িতে অবস্থানরত এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়।

এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত থেকে জড়িতদের পারাপারে সহায়তাকারী হিসেবে ফিলিপের দুই সহযোগী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের বেঞ্জামিন চিরান (৪৫) ও চিসল নেংমিনজাকে (২৮) আটক করা হয়।