• আজ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

সুনামগঞ্জের পর্যটক স্পট শিমুল বাগানে গাঁজার চালানসহ মাদক কারবারি আটক

| নিউজ রুম এডিটর ৯:০৫ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৫ আইন ও আদালত, সিলেট

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটক স্পট শিমুল বাগানে গাঁজার চালান হেলাল মিয়া নামক এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সন্ধায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির টহল দল পৌণে তিন কেজি গাঁজা সহ তাকে আটক করে।

আটক হেলাল তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে,কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে গাঁজার চালান নিয়ে ফিরে আসার পথে জাদুকাটা-মাহারাম সীমান্ত নদী তীরবর্তী পর্যটক স্পট মাণিগাঁও শিমুল বাগান থেকে মাদক কারবারি হেলালকে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির টহল দল আটক করে।