• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শেরপুরে নবাগত পুলিশ সুপার

শেরপুরে পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

| Peoples News ৪:২২ অপরাহ্ণ | ৩০/১১/২০২৫ আইন ও আদালত, সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্স বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। রবিবার (৩০ নভেম্বর ) সকাল সাড়ে ৯ টায় পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে।

পরে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের অস্ত্রাগার ও পুলিশ লাইন্স মেস সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পূর্বে তিনি পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন দপ্তরের ইনচার্জ, উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার,শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলম, আরআই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেন-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।