• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

নালিতাবাড়ী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

| নিউজ রুম এডিটর ৫:৪০ অপরাহ্ণ | ২৪/০৬/২০২৫ আইন ও আদালত

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রলি জব্দ করেছে রামচন্দ্রকুড়া বিজিবি।

২৩ জুন সোমবার দিবাগত রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি সীমান্ত থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি জওয়ানরা এসব শাড়ি ও বহনকারী ট্রলি জব্দ করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৪ জুন মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারতঘেঁষা মায়াঘাসি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারী দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তবে ভারত থেকে চোরাই পথে আনা ৯৮৮ পিস শাড়ি ও শ্যালু ইঞ্জিন চালিত ১টি ট্রলি ফেলে যাওয়ায় এসব জব্দ করে বিজিবি সদস্যরা। শাড়ি ও ট্রলির জব্দকৃত মূল্য ৬৬ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম।