• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

| নিউজ রুম এডিটর ৪:০৭ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২২ কোভিড-১৯, লিড নিউজ, হেডার স্ক্রল

দেশে আরও ৯ জনের নমুনায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি শনাক্ত হয়েছে। সোমবার ( ১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। নতুন এই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআর,বি।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিন জন পুরুষ এবং ছয় জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

দেশে গত ৯ ডিসেম্বর প্রথম দুই জনের ওমিক্রন শনাক্ত হয়। আজকের ৯ জনসহ এ সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০-এ।

বৈশ্বিক এই ডাটাবেজ থেকে আরও জানা যায়, এ নিয়ে শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে নারী আছেন ২০ জন এবং পুরুষ ১০ জন।