• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

পটুয়াখালী ১৮ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ

| নিউজ রুম এডিটর ৬:২৯ অপরাহ্ণ | ২৪/০২/২০২২ বরিশাল, সারাদেশ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলাঃপটুয়াখালীতে ১৮ লক্ষ বাগদা চিংড়ির রেনু জব্দ করেছে র‌্যাব-০৮ এর সদস্যরা। বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি বেলা ১১:০০টার দিকে পৌর শহরের টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে এসব রেনু জব্দ করা হয়।

এসময় বাগদা রেনু ধরার অপরাধে আল মামুন (২৭) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ। জব্দকৃত এসব বাগদা রেনুর অবৈধ বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে দুপুর দুইটার দিকে জব্দকৃত মাছ হাজীপুর সংলগ্ন আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার শহিদুল ইসলাম জানান, কিছু অবৈধ মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব রেনু বাগেরহাট ও মোংলায় পাচার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।