• আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বরগুনায় দুর্যোগ পূর্ব প্রস্তুতিতে মাঠ মহড়া

| নিউজ রুম এডিটর ৭:১০ অপরাহ্ণ | ১১/০৩/২০২৫ পটুয়াখালী, সারাদেশ

 

আরিফ ইসলাম মুরাদ নিজস্ব প্রতিবেদক: বরগুনায় জাতীয় দুর্যোগে প্রস্তুতি দিবস উপলক্ষ্যে দূর্যোগ পূর্ব প্রস্তুতি ও সচেতনতা বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

জাগোনারীর ঘূর্নিঝড় মোকাবেলা আগাম কার্যক্রম ও সাড়াপ্রদান প্রকল্পের আওতায় সিপিপি সেচ্ছাসেবক আজমল হুদা মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত মহড়ায় ঘূর্ণিঝড় ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও সচেতনতা বিষয়ক বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়।

মহড়া অনুষ্ঠানে বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. মো. হুমায়ুন কবির, বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামানসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।