• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বেতাগীতে ইউসুব হত্যা মামলা তুলে নেয়ার হুমকির প্রতিবাদ মানবন্ধন

 

বরগুনা প্রতিনিধি : বেতাগীতে আলোচিত ইউসুব আকন হত্যা মামলা তুলে নেয়ার আসামীদের হুমকির প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১জুন) সকাল ১১ টায় উপজেলার মোকামিয়ার মাদ্রাসা বাজারে আয়োজিত ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: নাসির তালুকদার, শিক্ষক নজরুল ইসলাম তালুকদার, স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম ও নিহত ইউসুব আকনের স্ত্রী হেলেনা বেগম ও পুত্র আরিফুল ইসলাম তামিম। বক্তরা বলেন, আলোচিত ইউসুব আকন হত্যা মামলার প্রধান আসামী বশির মেম্বর ও অন্য আসামী হুময়ায়ূন কবির জামিনে বের হয়ে মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে।

আসামীদের ভয়ে ৩ সন্তান নিয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছে।
আসামীরা ৭ মার্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ১১ মার্চ রাতের অন্ধকারে বাদীর ঘরে আসামী বশির মেম্বরের নেতৃত্বে হামলাকরে। এসময়ে আসামীরা মামলা তুলে নেয়ার হুমকি ও ভয়ভীতি দেখায়। এসময়ে আসামী বশির আলম বাদীকে গালাগালিসহ ইউসুবের পরিবারকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। ফলে পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ১২ জুন ইউসুফ আলী আকন খুন হয়।