• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কুড়িগ্রামে রক্তমাখা চিরকুট দিয়ে হত‍্যার হুমকি পরিবারে আতঙ্ক

| Peoples News ১১:০৮ অপরাহ্ণ | ২০/১২/২০২৫ সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াত ইসলামীর এক কর্মীকে ইংরেজিতে ‘আই কিল ইউ’ লেখা চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হুমকি পাওয়া ওই জামায়াত কর্মীর নাম শাহ আলম। এ ঘটনায় শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের মৃত: আকবর হোসেনের ছেলে। তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। গত শুক্রবার সন্ধ্যায় কে বা কারা তার ভাড়া বাসার বেলকনিতে একটি চিরকুট রেখে যায়। সাদা রঙের সেই চিরকুটে লাল কালিতে পুতুল আকৃতির ছবির ওপর ইংরেজিতে লেখা ছিল ”আই কিল ইউ”। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে শাহ আলম ও তার পরিবার। আতঙ্কিত পরিবারের সদস্যরা যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন।

হত‍্যার হুমকি পাওয়া শাহ আলম বলেন, ব‍্যবসা ও একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনার জন‍্য উপজেলা সদরের দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) এলাকার জনৈক জোবাইদুল ইসলামের বাড়ির নিচতালায় ভাড়া থাকি। জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রী বাসার বেলকনিতে একটি চিরকুট দেখতে পায়। সেই চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে “আই কিল ইউ” লেখা ছিল। আমি তখন বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পথিমধ্যে নাগেশ্বরীতে পৌঁছলে আমার স্ত্রী হত‍্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। তৎক্ষনাৎ ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমারা আতঙ্কে আছি।