• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

নৌকা জাদুঘর অপসারণ ডিসির কাছে স্মারকলিপি

| নিউজ রুম এডিটর ৮:২০ অপরাহ্ণ | ০৯/১২/২০২৪ পটুয়াখালী, সারাদেশ

 

 

স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম মুরাদ : দেশের সর্বপ্রথম বরগুনায় স্থাপিত হওয়া বিভিন্ন সময়ে নৌপথে চলাচল করা নৌকার ডামি নিয়ে তৈরি বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের অপসারন ও জুলাই বিপ্লবের জাদুঘর স্থাপনের দাবি জানিয়ে বরগুনা জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছে বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে রাকিবের নেতৃত্বে ছাত্রদলের একটি টিম এসে সরাসরি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের হাতে তাদের করা এ আবেদনপত্র জমা দেন।

রাকিবের করা আবেদনে- “ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের সাড়ে ১৫ বছরে দেশের জনগণের টাকা অপচয় করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। তৎকালীন সময়ে বরগুনা জেলা তার এই অর্থ অপচেয়ের বাইরে ছিলো না। ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রীয় অর্থ অপচয়ের প্রতি অনুপ্রাণিত হয়ে বরগুনার সাবেক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২২ সালের ৩১ ডিসেম্বর বরগুনা আইনজীবী সমিতি সংলগ্ন নৌকা জাদুঘর তৈরি করে। উক্ত জাদুঘর ফ্যাসিবাদের নির্দেশনা হিসেবে বিবেচিত। জুলাই বিপ্লব শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা থেকে এই ফ্যাসিস্ট হাসিনার নির্দেশনা নৌকা জাদুঘরের অপসারণ করে ওই জায়গায় জুলাই বিপ্লব শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ রেখে স্মৃতি জাদুঘর স্থাপন করার আহ্বান জানানো হয়।”