• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইলে পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ৩:৩৯ অপরাহ্ণ | ০৫/০৩/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অভিযান পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব দোকান থেকে প্রায় পাঁচশ কেজি পলিথিন জব্দ করা হয়। ৩ ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) বিকালে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বড়দিয়া বাজারের নিতাই সাহা, সাগর সাহা ও শ্যামল কুমার দাশের দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।
পরে তাদের পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার আইনে শ্যামল কুমার কে ৩০ হাজার, নিতাই সাহাকে ২৫ হাজার ও সাগর সাহাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দ করা পলিথিন জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, বড়দিয়া বাজারের এসব ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন বিক্রি এবং বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা বাজারে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।