• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সই শনাক্ত

ভারতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সই। মুম্বাইয়ের একজনের শরীরে কোভিড-১৯-এর নতুন ধরন শনাক্ত হয়েছে বলে মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর বুধবার জানিয়েছে। খবর এনডিটিভির।

করোনাভাইরাসের এই এক্সই রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক বলে গত সপ্তাহে সতর্ক করেছিল গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণ বা রিকম্বিন্যান্ট মিউটেশনের ফলেই পরিব্যক্ত এক্সই ধরনটি সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ডাব্লিউএইচও’র বিশেষজ্ঞরা।

রিকম্বিন্যান্ট মিউটেশন তখনই দেখা দেয় যখন একজন রোগী কোভিডের একাধিক ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়। নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের তুলনায় ১০ গুণ দ্রুত ছড়ায় বলেও সতর্ক করেছে ডাব্লিউএইচও।

গত ১৯ জানুয়ারি ব্রিটেনে প্রথম এই ভাইরাসটি চিহ্নিত হয় বলে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন। ২২ মার্চ পর্যন্ত ৬৩৭ জনের শরীরে ‘এক্সই’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে খুব দ্রুত সংক্রমিত করতে পারলেও এক্সই ভ্যারিয়েন্ট তেমন প্রাণঘাতি নয় বলেই গবেষকরা ধারণা করছেন।