• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

এবার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে দুদকে তলব

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | ১৯/০৫/২০২২ শিক্ষাঙ্গন

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও: দুর্নীতি ও নানান অনিয়মের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে দুদকে তলব করা হয়েছে।

গত (১০ মে) দিনাজপুর দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্র থেকে বিষয়টি জানা যায়।

ওই চিঠিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সিন্ডিকেটের চরম দুর্নীতিতে বিদ্যালয়ের মেরামত ও শিক্ষার্থীদের উপকরণের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও বদলী বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং শিক্ষক হয়রানীর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই শিক্ষকের শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। এ জন্য আগামী (২২ মে) সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় পুলহাট স্টাফ কোয়াটারে উপস্থিত হতে বলা হয়েছে।

এ ব্যাপারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, দুদক থেকে দেওয়া তিনি কোন পত্র পাননি। তবে শুনেছি। দুদকে যাবো কি না পরে সিন্ধান্ত নিবো।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুদক থেকে দেওয়া পত্র পেয়েছি। নির্দিস্ট তারিখে ওই শিক্ষক গোলাম মোস্তফাকে যথা সময়ে উপস্থিত হতে বলা হয়েছে।