• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কুকুর ‘হতে’ ব্যয় করলেন ১৪ লাখ! (ভিডিও)

| নিউজ রুম এডিটর ৯:৪৩ পূর্বাহ্ণ | ২৬/০৫/২০২২ লাইফ স্টাইল

কথায় আছেন শখের দাম লাখ টাকা। তাই তো নিজের শখ পূরণে এক-দুই লাখ নয় ১৪ লাখের বেশি টাকা খরচ করেছেন এক ব্যক্তি। তাও যেনতেন শখ নয়, কুকুর সাজার শখ। শুনতে উদ্ভট শোনলেও লাখ টাকা ব্যয়ে পশুর মতো দেখানোর আজীবনের স্বপ্ন পূরণ করেছেন জাপানের ওই ব্যক্তি। জাপানের সংবাদমাধ্যম নিউজ মাইনাভির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদন বলা হয়েছে, তোকো¬_ইভি নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ব্যক্তি নিজের কুকুর রূপের ছবি শেয়ার করেছেন। নেটদুনিয়ার ভাইরাল রয়েছে ছবিগুলো।

নিউজ মাইনাভির প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে ‘কোলি’ জাতের কুকুরে রূপান্তর করতে জাপেট নামে একটি স্পেশাল এফেক্টস সংস্থার সাহায্য নেন।
ইউটিউবে ওই ব্যক্তি তার কুকুর রূপের ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে তার ভাবনার বিষয়েও জানিয়েছেন।

ইউটিউবের ভিডিও’র ক্যাপশনে লিখেছেন, আপনি কি কখনও পশু হতে চেয়েছেন? আমি চেয়েছি! আমি আমার স্বপ্নকে এভাবেই সত্যি করেছি।

জেপেটের তৈরি এই অতি-বাস্তব কুকুরের পোশাক তৈরি করতে তার প্রায় ২ মিলিয়ন ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা) খরচ হয়।

কুকুরের পোশাকটি এতোটাই বাস্তব যে ভিডিও দেখে একদম বোঝার উপায় নেই এর নিচে আস্ত একজন মানুষ রয়েছে।

https://youtu.be/paQzRRFZDPI