• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

বন্যায় ভেসে গেল ঘুমন্ত ২ যুবক

কিশোরগঞ্জের ভৈরববাজারে মেঘনা নদীভাঙনে দুটি রাইস মিলসহ ১৫টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ রাইস মিলে ঘুমন্ত দুই যুবক স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া শতাধিক বস্তা ধান ও চাল নদীতে তলিয়ে গেছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা পাড়ে এই ভাঙন শুরু হয়। নিখোঁজ যুবকরা হলেন— মো. শরীফ (৩৫) ও মো. মোস্তাক মিয়া (২৮)। ভাঙনের সময় তারা ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল বলে পরিবারের সদস্যরা জানান।

প্রত্যক্ষদর্শী ও মিলের শ্রমিকরা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে মেঘনা নদীর পাড়ে দুটি রাইস মিলে ভাঙন শুরু হয়। দুটি রাইস মিলে ৩০টি কাঁচা ঘর ছিল। এসব ঘরে মিলের নারী-পুরুষ শ্রমিকরা থাকত। এ ছাড়া মিলের মালপত্র মজুত রাখত ঘরগুলোতে।

নিখোঁজ শ্রমিক শরিফের ছেলে হানিফ মিয়া বলেন, সকাল ৯টার দিকে আমরা রাইস মিলের মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি মিলের পূর্বদিকে ভাঙন শুরু হয়েছে। দৌড়ে গিয়ে দেখি আমার বাবা নেই।

প্রত্যক্ষদর্শী শ্রমিক আ. রশিদ জানান, চোখের পলকে রাইস মিলটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ভৈরব ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ আজিজুল হক রাজন জানান, খবর পেয়ে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। নিখোঁজ দুজন শ্রমিককে পানি থেকে উদ্ধারের জন্য কাজ করা হচ্ছে। এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ জানান, নিখোঁজ দুজন শ্রমিককে উদ্ধার করতে ফায়ার কর্মীরা কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। ভাঙনরোধকল্পে পরবর্তী করণীয় বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।