• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে অনলাইনেও দান করা যাবে

| নিউজ রুম এডিটর ১১:২৪ পূর্বাহ্ণ | জুলাই ৫, ২০২৫ ইসলাম, কিশোরগঞ্জ, ধর্ম, সারাদেশ

ঢাকা: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট (www.paglamosque.org) উদ্বোধন করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে মসজিদটির ইতিহাস, ঐতিহ্য, নামাজের সময়সূচি ও নানা তথ্য জানা যাবে। একই সঙ্গে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইনে দানের অর্থ পাঠানো যাবে। শুক্রবার দুপুরে পাগলা মসজিদ-ইসলামিক কমপ্লেক্সের সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ওয়েবসাইটটির উদ্বোধন করেন। পরে তিনি নিজে ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ ব্যবহার করে পাঁচ হাজার ৪০০ টাকা দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সদস্য সচিব মো. এরশাদ মিয়া।
সুত্র: জেলা প্রশাসন কিশোরগঞ্জ