• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়, প্রশ্ন ভাবনার

| নিউজ রুম এডিটর ৭:৪১ অপরাহ্ণ | ২১/০৬/২০২২ বিনোদন

মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ডোন্ট কেয়ার’ স্বভাবের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। সমকালীন ঘটনা নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেন এই অভিনেত্রী। এবার শারীরিক গড়ন নিয়ে বক্তব্য দিয়ে শিরোনামে উঠে এলেন তিনি।

মঙ্গলবার (২১ জুন) ভাবনা তার ফেসবুকে মেকআপ ছাড়া একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। আর সেখানেই প্রশ্ন তুলেছেন—‘কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়?’

বাস্তব জীবনের অভিজ্ঞতা জানিয়ে ভাবনা লিখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কারণ আশেপাশের মানুষ বলেন, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নিচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে; আরো কত কি! হ্যাঁ, সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক। তবে মানুষের কথা শুনে না।’

মানুষকে জাজ করা বন্ধ করার আহ্বান জানিয়ে ভাবনা লিখেন, ‘জীবনে একটা জিনিসই করবেন না তা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না। আমি এসবের বিপক্ষে না। তবে এই যে মানুষের আত্মবিশ্বাস লো করে দেয়া, এটা আমার অপছন্দ। সবাইকে দেখতে একই রকম হওয়ার দরকার কি। কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়। মানুষকে জাজ করা বন্ধ করুন।’

নাটক-সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। সম্প্রতি ‘দামপাড়া’ সিনেমার শুটিং করলেন তিনি। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।