• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিলেটে ফেঞ্চুগঞ্জে আশা এনজিও ম্যানেজার খুন

| নিউজ রুম এডিটর ১০:০০ অপরাহ্ণ | ১৭/০৭/২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: খুনের রহস্য কি ? এখনও পুলিশ ও সহকর্মীদের কাছে স্পষ্ট নয়। তবে রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আশা এনজিও’র বাবুর্চির দায়ের কোপে সিনিয়র একই প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম (৪৮) খুন হয়েছেন।

রোববার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজার নিজামপুরে আশার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তিনি আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ফেঞ্চুগঞ্জে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিষ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান বলেন, এই অফিসের বাবুর্চি মো. ফজল মিয়া দা দিয়ে কুপিয়ে আবুল কাশেমকে হত্যা করে। ফজল মিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জে।

তিনি বলেন, অফিস চলাকালীন সময়ে অফিসের মধ্যে দা দিয়ে কাশেমকে মাথায় ও মুখে এলোপাথাড়ি ভাবে কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে অফিস হতে পালিয়ে যায় ফজল। তাকে গ্রেফারের চেষ্টা চলছে।

কি কারণে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।