• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল

| নিউজ রুম এডিটর ১:১৫ অপরাহ্ণ | ২৬/০৬/২০২৩ বিএনপি, রাজনীতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ জুন) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মহাসচিব মাঝে মধ্যে ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

বিএনপি সূত্র জানায়, সাধারণত দলের পক্ষ থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া মাঝে মধ্যে দলের বিভিন্ন বিষয়ে পরামর্শের দরকার হলে তখন সাক্ষাৎ করেন।