• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৩৪

| নিউজ রুম এডিটর ৪:২০ অপরাহ্ণ | ১৯/০৭/২০২৩ আন্তর্জাতিক

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজন মানুষ। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির ফায়ার সার্ভিস বলছে, বুধবার ভোর ৪টার দিকে রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের তামানরাসেত শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।

বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসের ৩৪ যাত্রী পুড়ে মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর আগুন ধরে যাওয়া বাসটি পুড়ে গেছে। তবে দুর্ঘটনায় আহতদের ব্যাপারে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।

আলজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯০৭ জনের প্রাণহানি ঘটেছে।