=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য খাতে বিনিয়োগের আহ্বান স্পিকারের

| নিউজ রুম এডিটর ৪:৩৭ অপরাহ্ণ | ২৫/০৭/২০২৩ জাতীয়

জনগণের পুষ্টি চাহিদা মিটিয়ে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখার জন্য সকলকে মৎস্য খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আগ্রহ ও কার্যকর দিকনির্দেশনায় মৎস্য সেক্টর একটি লাভবান সেক্টরে পরিণত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি দেশের জনগণকে মৎস্য সম্পদের গুরুত্ব উপলব্ধি করানোর পাশাপাশি এই খাতে বিনিয়োগে উৎসাহিত করবে। মৎস্য খাতের সুরক্ষায় সকলকে সচেতন হতে হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব ড. নাহিদ রশীদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু একজন মহান ও দূরদর্শী নেতা ছিলেন। বঙ্গবন্ধু মৎস্য খাতকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে এ গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সামাজিক আন্দোলনের সূচনা করেছিলেন। বঙ্গবন্ধু প্লাবনভূমিসহ নদী-নালা, খাল-বিল ও হাওড়ে গুণগত মানসম্পন্ন পোনা অবমুক্ত করার গুরুত্ব অনুভব করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখনও গণভবন, বঙ্গভবন ও জাতীয় সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম , আদিবা আনজুম মিতা প্রমুখ উপস্থিত ছিলেন।