• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে ছিনতাইকৃত স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল,সিএনজি অটোরিকশাসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।১৭ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের গান্ধাচি গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোঃ সুমন(৩২) তার আত্মীয়াকে নিয়ে কোটবাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পদুয়ারবাজার থেকে সিএনজি যোগে রওয়ানা হলে উক্ত সিএনজি চালক ও তার অপরাপর সহযোগিদের সহযোগিতায় বাদী মোঃ সুমন(৩২) ও তার আত্মীয়াকে জিম্মি করে নগদ ১ লক্ষ টাকা ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়।ভিকটিমের মৌখিক অভিযোগের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৫ জুলাই হতে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ থানা ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জন আসামী ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা,১ টি মোটর সাইকেল, লুন্ঠিত নগদ ১ লক্ষ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের শিবপুর গ্রামের আ: মালেকের ছেলে মোঃ আলাউদ্দিন(৩২),বড় ধর্মপুর গ্রামের কবির হোসেনের ছেলে জাফর হোসেন (৩০) এবং চাদঁপুর জেলার কচুয়া উপজেলার বজরীখোলা গ্রামের মৃত. নোয়াব আলীর ছেলে মোঃ ফারুক মজুমদার(৪২)।এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।