• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ১:১৯ অপরাহ্ণ | ২৯/০৭/২০২৩ অপরাধ-দুর্নীতি

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউপির সিংগানলা এলাকায় কথিত মোজাম বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হকের আম বাগান থেকে থেকে এ লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই নারীর পরনে কালো রঙের শাড়ি ছিল। তার আনুমানিক বয়স ৩৮ বছর বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮ টার স্থানীয়রা গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।