• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

পুলিশি বাধার কারণে রাজধানীর মতিঝিল পীরজঙ্গি শাহ মাজারের সামনে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে।

রাজধানীর পীরজঙ্গি শাহ মাজারের সামনে মঙ্গলবার বিকাল ৩টায় এই মিছিল হওয়ার কথা ছিল। বেলা ২টা ৩৫ মিনিটে কর্মসূচির প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত হন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান তিনি।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইতোমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারেনি।

তিনি বলেন, এখানে আসার পর সার্বিক পরিস্থিতি বুঝছি যে অযথা আমার কর্মী গ্রেফতার হবে। আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার মুখে আমরা তীব্র প্রতিবাদ করছি।

তিনি বলেন, মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এর পরও আজিমপুর থেকে প্রায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আর পুলিশের সঙ্গে সংঘর্ষ করার কর্মসূচি আজকে আমাদের না। কিন্তু আমাদের চলমান একদফার আন্দোলন চলমান থাকবে। এটি আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখব।

মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আজকে কালো পতাকা মিছিলের কোনো অনুমতি নেই। সে কারণে এখানে আমরা তাদের নিষেধ করেছি। কী কারণে অনুমতি নেই, সে ব্যাপারে আমাদের মিডিয়া উইং আছে, আর আমাদের সিনিয়র স্যাররা আপনাদের (সাংবাদিক) ব্রিফ করবেন।