• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

নিহত নারী সংবাদকর্মীর বায়োডাটা আর এনআইডিতে নাম ও ধর্ম ভিন্ন!

| নিউজ রুম এডিটর ৫:৩১ অপরাহ্ণ | ০২/০৩/২০২৪ গণমাধ্যম, লিড নিউজ

 

বেইলি রোডে আগুনে নিহত এই নারী আসলে কে? কি তার নাম, পরিচয়, জন্মস্থান? লাশের দাবিদার নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। অভিশ্রুতি শাস্ত্রি নাকি বৃষ্টি খাতুন। সনাতন ধর্মাবলম্বী না কি ইসলাম ধর্ম? অভিশ্রুতি নামে সাংবাদিক হিসেবে পরিচিত নারীকে নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।

সাংবাদিক হিসেবে পরিচিত এই নারীর নাম ব্যবহার করা হয়েছে অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে। চাকরির বায়োডাটায়ও তার নাম অভিশ্রুতি শাস্ত্রী। পিতার নাম অভিরুপ শাস্ত্রী। মাতার নাম অর্পণা শাস্ত্রী। ধর্ম সনাতন। স্থায়ী ঠিকানা কুষ্টিয়া আর বর্তমান ঠিকানা সিদ্ধেশ্বরী কালি মন্দির, মৌচাক ঢাকা ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, জাতীয় পরিচয়পত্রে তার নাম বৃষ্টি খাতুন। পিতা সবুজ শেখ। মাতা বিউটি বেগম। ঠিকানা- গ্রাম ও ডাকঘর বনগ্রাম, খোকসা কুষ্টিয়া।

পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি পড়ে আছে শেখ হাসিনা বার্ন ইউনিটে। যদিও সন্তান বলে দাবিদার কুষ্টিয়ার সবুজ শেখ দুদিন ধরে হাসপাতালে ঘুরছেন। তিনি বলেন, তিন মেয়ের মধ্যে বৃষ্টি বড়। পড়াশোনা করে ইডেনে, সুন্দরী হওয়ায় বান্ধবীরা তাকে অভিশ্রুতি শাস্ত্রী বলে ডাকতো।

অন্যদিকে, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে বলেন, কিছুদিন আগে অভিশ্রুতির সাথে তার পরিচয়। দেশের বাড়ি তার ভারতে বলে জানান তিনি।

লাশের সঠিক পরিচয় শনাক্তে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে লাশের সঠিক পরিচয় শনাক্ত করে সঠিক দাবিদারের কাছে হস্তান্তরের আবেদন তাদের।