• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

সাতক্ষীরায় ৯ টি চোরাই মোটরসাইকেল, যন্ত্রাংশ উদ্ধারসহ আটক-১

| নিউজ রুম এডিটর ১০:৪১ অপরাহ্ণ | ১৩/০৩/২০২৪ আইন ও আদালত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে ৯ টি চোরাই মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারসহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, থানা এলাকার মৌতলা বাজারের জনপ্রিয় মেশিনারিজ এর গুদাম ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ টি ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল, ১১ টি মোটরসাইকেলের তেলের ট্যাংকি, ৩ টি পুরাতন চেসিস, ৭ টি পুরাতন ইঞ্জিন, ৪ টি পুরাতন ইঞ্জিনের কেসিং, ২ টি আংশিক ইঞ্জিন, ৯ টি চোরাইকৃত সেচ পাম্প উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন এর নির্দেশনায় থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন থানার ইন্সপেক্টর তদন্ত প্রদীপ কুমার সানা, এসআই সুদেব পাল, এসআই বুলবুল হোসেন ও এএসআই শরিফুলসহ পুলিশের একটি চৌকস দল।

এ সময় দোকানের মালিক চোরাই মোটরসাইকেল ক্রেতা এবং চোরের গ্যাং লিডার একই থানাধীন পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ ছমেদ আলীর পুত্র শেখ আফছার আলী (৫২) কে আটক করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, দীর্ঘদিন থানা পুলিশের গভীর নজরদারির পর এ অভিযানটি পরিচালনা করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ৬।