• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

মেসি গোল করেও জেতাতে পারলেন না মায়ামিকে

 

টানা চার ম্যাচ ধরে জয়হীন রয়েছে ইন্টার মায়ামি। এর মধ্যে দুই ম্যাচ ড্র হলেও বাকি দুটিতে হেরেছে লিওনেল মেসির ক্লাব। প্রথম তিন ম্যাচে দলে মেসি না থাকায় এমন হয়েছিল বলে ধারণা করেছিলেন ভক্তরা। তবে এবার আর্জেন্টাইন তারকা মাঠে নেমেও দলকে জেতাতে পারলেন না।

রোববার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও কলোরাডো। ম্যাচটিতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুদল।

ম্যাচটিতে ২৫ দিন পরে মাঠে নেমেছিলেন মেসি। গত ১৩ মার্চ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে চোট পেয়েছিলেন তিনি। তারপরে আর মাঠে নামা হয়নি বিশ্বকাপজয়ী তারকার। তার অনুপস্থিতিতে দলও জয়ের দেখা পাচ্ছিল না।

কিন্তু মেসি নামার পরেও জয়হীন রইল মায়ামি। কলোরাডোর বিপক্ষে মেসি একটি গোলও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এই ম্যাচে মেসি প্রথমার্ধের বিরতির পরে মাঠে নেমেছিলেন। সে সময়ে তার দল ১-০ গোলে পিছিয়ে ছিল।

ম্যাচের ৫৭ মিনিটে মেসি গোল করে খেলায় ১-১ সমতা টানেন। তিন মিনিট পরে লিওনার্দো আফনসোর পরে ২-১ গোলে এগিয়ে যায় মেসি বাহিনী। কিন্তু শেষ মুহূর্তে এসে আবারও সমতা আসে ম্যাচে। তাতে ড্র নিয়েই দুদলকে মাঠ ছাড়তে হয়।