• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১০:০৬ পূর্বাহ্ণ | ০৪/১২/২০২৪ সিলেট

 

সিলেট: নাশকতার মামলায় কামাল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

কামাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে এবং ওই পরিষদ চেয়ারম্যান। একই সাথে কামাল জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নাজমুল হক জানান, সদর মডেল থানায় নাশকতার একটি মামলায় জামালগঞ্জ থানা পুলিশ কামাল হোসেনকে গ্রেফতারের পর তাকে সদর মডেল থানা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।