• আজ

ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা যেন প্রতিহত করতে পারি, সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা যেন প্রতিহত করতে পারি, সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করতে আল্লাহর কাছে তওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

একইসঙ্গে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক সদস্যদের জন্য দোয়া করা হয়।

মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছো। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’

,