• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ১০:১৫ পূর্বাহ্ণ | ১৫/১২/২০২৪ সিলেট

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পুটামারা গ্রামের পশ্চিম পাড়ার মৃত বশির মিয়ার ছেলে আতাই মিয়া (৩৫)। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আতাই মিয়াকে বাড়ি থেকে পুটামারা বাজারে যেতে দেখা যায়। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ওই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। কি কারণে এই যুবক কে হত্যা করা হয়েছে তা তদন্তে জানা যাবে।