• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের!

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। আজ রাত ১০টায়  ঢাকা ছাড়বেন সাবেক এ প্রধানমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হচ্ছে।

কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার দেশের ফেরার তারিখ নির্ধারণ হবে।

সোমবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার লন্ডন যাত্রার সময়সুচী জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা ড. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসা হবে স্বনামধন্য লন্ডন ক্লিনিকে। মাকে নিতে হিথরো বিমানবন্দরে উপস্থিত থাকবেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।