• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শেরপুরের নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াসিন (৩৬) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৩ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পশ্চিম বাগিচাপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রায় ৫-৬ মাস আগে একই এলাকায় পারিবারিকভাবে বিয়ে করে ইয়াসিন। বিয়ের প্রায় দুই মাস পর সে ঢাকার দিকে একটি ইটভাটয় শ্রমিকের কাজ করতে চলে যায়। তিন মাস থাকার পর কয়েকদিন হলো বাড়ি আসে। সোমবার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি আসে এবং দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সন্ধ্যায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ইয়াসিনকে রশি দিয়ে ঘরের ধর্ণায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ইয়াসিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ি ফেরার পর ইয়াসিন ও তার স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে ইয়াসিন আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পরিবারে কারও আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।