• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার

| নিউজ রুম এডিটর ১০:৪৫ অপরাহ্ণ | ২০/০২/২০২৫ গণমাধ্যম

 

মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে আইন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডলের তত্ত্বাবধানে ‘Introduction to the Right to Freedom of Press in Bangladesh’ শীর্ষক পিএইচডি প্রোগ্রামের প্রথম প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক পি এম সিরাজুল ইসলাম। তিনি ‘Right to Freedom of Press in Bangladesh: A Legal Study’ বিষয়ে গবেষণা করছেন।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন ইবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. রেহেনা পারভীন। বিশেষ আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

এ ছাড়া লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলাম, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মেহেদী হাসান, আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মণ্ডল, ড. আনিচুর রহমান, ড. আরমিন খাতুন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস ও অর্থনীতি বিভাগের সকারী অধ্যাপক ড. আরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএইচডি গবেষক পি এম সিরাজুল ইসলাম বলেন, উপস্থাপিত প্রবন্ধে গণমাধ্যম, গণমাধ্যমের স্বাধীনতার অধিকার বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান, আন্তর্জাতিক আইন ও আইনী দলিল পর্যালোচনা করে ওবাংলাদেশে গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং প্রত্যাশা তুলে ধরা হয়েছে।